Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২৫ বছরের সংগীতজীবনের শেষে বিদায়ের আভাস দিলেন তাহসান
    বিনোদন

    ২৫ বছরের সংগীতজীবনের শেষে বিদায়ের আভাস দিলেন তাহসান

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংগীতজীবনের ২৫ বছর পূর্তিতে বড় সিদ্ধান্ত জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জানালেন, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকেও সরে যাচ্ছেন তিনি।

    অস্ট্রেলিয়ায় ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে রজতজয়ন্তী সফরে আছেন তিনি। ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হওয়া এই সফরে ব্রিসবেন, সিডনি ও মেলবোর্নে গান শোনান তিনি। ২৭ সেপ্টেম্বর পার্থে শেষবারের মতো মঞ্চে উঠবেন।

    মেলবোর্ন কনসার্টে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘অনেকে লিখছে এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব।’ দর্শকদের হতাশার মধ্যে হাস্যরস মিশিয়ে তিনি যোগ করেন, সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।” তবে সিরিয়াস ভঙ্গিতে জানান, অভিনয় থেকে যেমন আগে সরে এসেছেন, তেমনি গান থেকেও ধীরে ধীরে সরে যাচ্ছেন।

    ১৯৯৮ সালে অলটারনেটিভ রক ব্যান্ড দিয়ে সংগীতজীবন শুরু করেন তাহসান। পরে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে পেশাদার যাত্রা শুরু হয়। ২০০৪ সালে একক অ্যালবাম প্রকাশ করেন এবং পরে সাতটি অ্যালবাম উপহার দেন শ্রোতাদের। গড়েন নিজস্ব ব্যান্ড, বর্তমানে গান করছেন ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে।

    অভিনয়েও সমান জনপ্রিয় ছিলেন তিনি। তবে কয়েক বছর ধরে নাটক ও সিনেমায় কাজ কমিয়ে দিয়েছেন। সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘বাজি’তে এবং সম্প্রতি সঞ্চালনা করেছেন ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’।

    ২০১৮ সালে কণ্ঠনালির জটিলতা ধরা পড়ার পর থেকে আগের মতো গান গাইতে পারছেন না তাহসান। প্রায় ছয় বছর ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। ভক্তদের উদ্দেশে বলেন, ‘যদি কনসার্ট বা লাইভে গান কমে যায়, বুঝে নেবেন সমস্যাটা বেড়ে গেছে। দোয়া করবেন, যেন এর চেয়ে বেশি না হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোরে আগে, রাতে দেরিতে-নতুন সূচিতে মেট্রোরেল চালু হচ্ছে
    Next Article সালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫