Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের
    Uncategorized

    এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

    By ম্যাংগো টিভিজুন ৭, ২০২২2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টায়। তবে শুক্রবার দুপুর পর্যন্তও ভোট গণনা শেষ না হওয়ায় ফলাফল ঘোষণা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও ক্ষোভ বাড়ছে।

    ভোট গণনায় দেরির কারণ ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ওএমআর মেশিন দিয়ে গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাতে গণনার সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে সময় বেশি লাগছে।’ তিনি জানান, বৃহস্পতিবার কিছু হলে ভোট শুরুতে দেরি হয়েছে, আবার দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকায় বিকেলে ভোট দিতে আসা শিক্ষার্থীদের জন্য সময় বাড়াতে হয়েছে। এ কারণে ব্যালট বাক্স কমিশনে পৌঁছাতে রাত সাড়ে ৯টা বাজে, আর গণনা শুরু হয় রাত ১০টার পর।

    রাশিদুল আলম আরও বলেন, ‘ম্যানুয়াল গণনায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় শুরুতে ধীরগতিতে কাজ হয়েছে। পরে গতি বাড়ানো হয়েছে। শুরুতে পাঁচটি টেবিলে গণনা হলেও এখন তা বেড়ে ১০টি করা হয়েছে এবং সবকিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা সম্ভব হবে।

    নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে লড়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। তবে ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থীই ছিলেন না, আর ৬৭টি পদে ছিলেন একজন করে প্রার্থী। ফলে মাত্র ২৪টি পদে ভোট হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

    শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ অপেক্ষা নির্বাচনের স্বাভাবিক আনন্দ নষ্ট করে দিয়েছে। ফল ঘোষণায় বিলম্ব শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ভোট গণনা ঘিরে ক্যাম্পাসজুড়ে এখন চরম অপেক্ষার পরিবেশ বিরাজ করছে।

    শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের ধীরগতির কারণে ভোট গণনা বিলম্বিত হচ্ছে। তারা দ্রুততম সময়ে ফলাফল ঘোষণার দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসির আরো ৬১ কর্মকর্তা বদলি
    Next Article ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, এটি অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট: প্রেসসচিব

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২১১৪ মামলা

    জুন ১৭, ২০২৬

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬