Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাতে সুপার ফোরে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
    ক্রিকেট

    রাতে সুপার ফোরে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অংকের জটিল সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের কারণেই টাইগাররা সেরা চারে খেলার সুযোগ পেয়েছে। ভাগ্যজটিলতায় পাওয়া সেই সুযোগের প্রথম ম্যাচেই আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

    শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার ফোরের প্রথম ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের কাছে আলোচিত এই ম্যাচকে বলা হচ্ছে ‘নাগিন ডার্বি’।

    গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তিন ম্যাচে তারা অপরাজিত, যেখানে বাংলাদেশকেও হারিয়েছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে উঠেছে ভাগ্যের সহায়তায়। তাই প্রস্তুতি ও পারফরম্যান্সের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে শ্রীলঙ্কা।

    তবে সাম্প্রতিক বছরগুলোতে লঙ্কানদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে, বিশেষ করে তাওহিদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেনদের। বল হাতে নজর থাকবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদের ওপর।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

    শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

    পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিরাপত্তা ও স্বাস্থ্য আশঙ্কায় বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষিদ্ধ
    Next Article দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫