Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমদানির প্রভাবে কমলো চালের দাম, সবজি-মাছ এখনো চড়া
    জাতীয়

    আমদানির প্রভাবে কমলো চালের দাম, সবজি-মাছ এখনো চড়া

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৯, ২০২৫1 Min Read
    তবে সবজি, মাছ ও পেঁয়াজের দাম সামান্য কমলেও এখনো ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি।
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কয়েক মাসের ধারাবাহিক ঊর্ধ্বগতির পর অবশেষে রাজধানীর বাজারে চালের দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বাড়ায় এর প্রভাব পড়েছে বাজারে। তবে সবজি, মাছ ও পেঁয়াজের দাম সামান্য কমলেও এখনো ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জনপ্রিয় নাজিরশাইল ও মোটা চালের দামে কেজিপ্রতি ৪-৬ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। তবে জনপ্রিয় মিনিকেট চালের দাম অপরিবর্তিত রয়েছে।

    বর্তমানে বাজারে নাজিরশাইল প্রতি কেজি ৮৪-৮৬ টাকা এবং মোটা চাল ৫৬-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগে এসব চালের দাম ছিল যথাক্রমে ৯০-৯২ টাকা এবং ৬০-৬৫ টাকা। তবে মিনিকেট চাল এখনো ৭৮-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

    অন্যদিকে, সবজির দাম কিছুটা কমলেও এখনো ৬০-১০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা মিলছে ৬০-৮০ টাকায়, আর করলা, বেগুন, বরবটি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পেঁপে (৪০ টাকা) ও আলু (৩০ টাকা) তুলনামূলক সস্তা হলেও পেঁয়াজের দাম সামান্য কমে ৬৫-৭০ টাকায় নেমেছে।

    মাছের বাজারেও চড়া দাম বজায় রয়েছে। রাজধানীর বাজারে ৭০০ গ্রামের একহালি ইলিশ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়, এক কেজির বেশি ওজনের ইলিশ পিসপ্রতি ২-৩ হাজার টাকা। চাষের রুই বিক্রি হচ্ছে ৩৫০-৪২০ টাকা, তেলাপিয়া ২২০-২৬০ টাকা এবং পাঙ্গাশ ২০০-২৫০ টাকায়।

    তবে ব্রয়লার মুরগি (১৭০-১৮০ টাকা) ও ডিমের (ডজনপ্রতি ১৩৫-১৪০ টাকা) দাম অপরিবর্তিত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুই দিক থেকে গাজা শহরের কেন্দ্রে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
    Next Article ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন প্রধান উপদেষ্টার

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫