Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    আগস্ট ৮, ২০২৬

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: এক দেশের ওপর হামলা মানেই যৌথ প্রতিরোধ
    আন্তর্জাতিক

    পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: এক দেশের ওপর হামলা মানেই যৌথ প্রতিরোধ

    By নিজস্ব প্রতিবেদকসেপ্টেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এখন থেকে যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং যৌথভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেন।

    চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ভিত্তিতেই এ চুক্তি হয়েছে।

    চুক্তি স্বাক্ষরের আগে পাকিস্তান প্রধানমন্ত্রীর জন্য গার্ড অব অনার ও বিশেষ সম্মান প্রদর্শন করে সৌদি সরকার। রিয়াদে পৌঁছালে শাহবাজ শরীফকে সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান আকাশসঙ্গী হয়ে অভ্যর্থনা জানায়।

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি পাকিস্তানের জনগণের অগ্রগতি কামনা করেন। পাল্টা শুভেচ্ছা জানান শাহবাজ শরীফও।

    বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের কৌশলগত দিক, সামরিক সহযোগিতা ও সাধারণ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

    এই সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শাহবাজ শরীফের সঙ্গে ছিলেন। সূত্র: ডন

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান
    Next Article আজ এশিয়া কাপে মুখোমুখি আফগানিস্তান-শ্রীলঙ্কা, বাংলাদেশের ভাগ্যও জড়িত

    Related Posts

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬