Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বন্ধ মিটারে এক লাখ ৬৭ হাজার টাকার বিল, গ্রাহক হতবাক
    সারাদেশ

    বন্ধ মিটারে এক লাখ ৬৭ হাজার টাকার বিল, গ্রাহক হতবাক

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার ছোটরা কলোনির বাসিন্দা তানজীদা আক্তারের মিটারে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহার না থাকলেও এক মাসের বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা। ঘটনায় ভুক্তভোগী হতভম্ব হয়ে পড়েছেন।

    ভুক্তভোগী তানজীদা আক্তার জানান, প্রায় সাড়ে ৪ বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ শাসনগাছা অফিসে লিখিত আবেদন করেছিলেন। তখন সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু মিটার রাখা হয়। এই মিটারের জন্য প্রতিমাসে সাধারণত ৪০–৪৩ টাকার বিল আসত।

    বছর চারেক পর, বাড়িটিকে পুনঃনির্মাণের কারণে আগস্ট মাসে বিদ্যুৎ সংযোগ পুনঃপ্রাপ্তির জন্য প্রিপেইড মিটার লাগানো হয়। এরপরও পুরাতন মিটার থেকে আগস্ট মাসে ১৪০০ টাকা বিল আসে। কিন্তু ১৪ সেপ্টেম্বর হঠাৎ এক লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকা বিল দেখায়, যা ভুক্তভোগীকে হতবাক করে।

    এ বিষয়ে জানতে চাইলে শাসনগাছা বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা একে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। ভুক্তভোগী দ্রুত তদন্তপূর্বক ন্যায্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    জেলার বাসিন্দা মোবারক হোসনে বলেন, বিদ্যুৎ বিভাগের ভূতুড়ে বিলের কারণে কুমিল্লায় বহু মানুষ অতিরিক্ত বিল দিচ্ছেন। তানজীদার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

    কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ওই মিটারের বিপরীতে তৈরি বিল আসলে অন্য একজন গ্রাহকের বিল ভুলবশত ওই গ্রাহকের নামে চলে গেছে। বিষয়টি যাচাই করা হয়েছে এবং দ্রুত সমাধান করা হবে। সূত্র: জাগো নিউজ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleটিআইবিতে মাঠকর্মী নিয়োগ, সুযোগ আছে ১২৫ জনের
    Next Article রাঙামাটিতে শুরু হলো ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

    Related Posts

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬

    নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা, তিন জেলা ঝুঁকিতে

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫