Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান
    জাতীয়

    ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ২৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে তিনি অনলাইনে আবেদন করেছেন। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

    শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, অনলাইনে ফরম পূরণের পর এখন শুধু বায়োমেট্রিক তথ্য-আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান—দেওয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে যাচাই করবে। কোনো মিল পাওয়া না গেলে পাঁচ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।

    এএসএম হুমায়ুর কবীর আরও বলেন, আবেদনকারী চাইলে নির্বাচন কমিশন অফিস থেকে এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে পাঠানো এসএমএসের মাধ্যমেও এনআইডি ডাউনলোডের সুযোগ থাকবে।

    এর আগে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে সকাল ১১টা ৪০ মিনিটে তার গাড়িবহর জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়।

    নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য নিজের সব বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবদলে গেল উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির নিয়ম
    Next Article তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬