Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, বললেন-‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’
    বিনোদন

    গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, বললেন-‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ২৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বছরের শেষ সময় ও বড়দিনের ছুটিতে দেশের বাইরে সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি কানাডার টরন্টো ও ওটায়ায় অবস্থান করছেন। এই সফরে তার সঙ্গে দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা যায় গ্ল্যামারাস লুকে। অফ-শোল্ডার কালো গাউন, খোলা চুল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’

    নুসরাতের এই ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘নুসরাতকে দেখলে মনে হয় ক্লিওপেট্রার মতো সৌন্দর্য।’ আরেকজন মন্তব্য করেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।’

    এদিকে ওটায়ায় তোলা আরেকটি ছবিতে দেখা যায়, কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাস পরিহিত জায়েদ খানকে। তার হাতে ছিল একটি ফুলের তোড়া। পাশে হাস্যোজ্বল অবস্থায় দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া।

    জানা গেছে, আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই দুই তারকা।

    বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের একসঙ্গে ঘোরাঘুরি এবং বছরের শেষের উদযাপন ভক্ত ও নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
    Next Article ওসমান হাদি হত্যা: বিচারের দাবিতে শাহবাগ অবরোধ, রাতভর অবস্থানের ঘোষণা

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    জুলাই ৩০, ২০২৬

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচার সফল; কয়েক সপ্তাহ বিশ্রামে

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬