Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সংসদ নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা
    রাজনীতি

    সংসদ নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

    স্থানীয় রাজনৈতিক মহলে আলোচিত রুমিন ফারহানার সঙ্গে সরাইল ও আশুগঞ্জের পাশাপাশি নিজ জন্মস্থান বিজয়নগরের মানুষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা এবং কর্মী-সমর্থক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা জোরদার হয়েছে।

    গত সপ্তাহে প্রকাশ্যে তিনি ঘোষণা দেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরাইল–আশুগঞ্জ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর সিদ্ধান্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

    রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি নির্বাচনে অংশ নেই, জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

    এদিকে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল-হাবীবকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এবারের নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত আসনে পরিণত হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান,গণসংবর্ধনায় ঢল নামার অপেক্ষা
    Next Article প্রাথমিকের সব প্রধান শিক্ষক দশম গ্রেডে, প্রজ্ঞাপন জারি

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫