Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হোয়াটসঅ্যাপ কলে নিরাপত্তা ঝুঁকি? এই ফিচার অন করলেই মিলবে সুরক্ষা
    ফিচার

    হোয়াটসঅ্যাপ কলে নিরাপত্তা ঝুঁকি? এই ফিচার অন করলেই মিলবে সুরক্ষা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল নিরাপত্তা জোরদারে ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা যুক্ত করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কলের সময় ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস গোপন রাখতে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ নামে একটি নিরাপত্তা ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। তবে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকায় অনেক ব্যবহারকারী এর সুবিধা পাচ্ছেন না।

    প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস শনাক্ত হলে ব্যবহারকারীর লোকেশনসহ ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এ সুযোগ কাজে লাগিয়ে হ্যাকার বা স্ক্যামাররা সহজেই অ্যাকাউন্টের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে।

    হোয়াটসঅ্যাপের ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ ফিচার চালু থাকলে কল সরাসরি না গিয়ে সুরক্ষিত সার্ভারের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে কলের সময় ব্যবহারকারীর আসল আইপি অ্যাড্রেস অন্য পক্ষের কাছে প্রকাশ পায় না এবং লোকেশন ট্র্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।

    এই ফিচার চালু করতে ব্যবহারকারীকে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ডান পাশে থাকা তিনটি ডটে ক্লিক করে সেটিংসে যেতে হবে। এরপর প্রাইভেসি অপশন থেকে অ্যাডভান্সড মেনুতে প্রবেশ করে ‘প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস’ অপশনটি চালু করতে হবে।

    নিরাপত্তা বিশ্লেষকদের পরামর্শ, ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিয়মিত নতুন ফিচার সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা সেটিংস চালু রাখা জরুরি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএপিক্টা ২০২৫-এ বাংলাদেশের সাফল্য, বৈশ্বিক প্রযুক্তি মঞ্চে নতুন স্বীকৃতি
    Next Article এবার চায়ের আমন্ত্রণ দিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬