Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কের নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’
    জাতীয়

    গুলশান-২ থেকে প্রগতি সরণি সড়কের নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১১, ২০২৫2 Mins Read
    সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে সড়কটির নামকরণ করা হচ্ছে। ছবি : ইউএনবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর গুলশান-২ গোলচত্বর থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানাতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে সড়কটির নতুন নাম প্রথম জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুরুত্বপূর্ণ এই সড়কের নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ রাখা হয়েছে।

    তবে সড়ক পুনঃনামকরণের আনুষ্ঠানিক এখতিয়ার সিটি করপোরেশনের হওয়ায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, ডিএনসিসি আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ করেছে এবং প্রয়োজনীয় নথিপত্রসহ সব সরকারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের যেকোনো সময় নতুন নামফলক স্থাপন ও উন্মোচন করা হবে।

    ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী খাতুন বিএসএফের গুলিতে নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় কাঁটাতারে ঘণ্টার পর ঘণ্টা ঝুলে থাকা তার নিথর দেহ দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে তীব্র আলোচনা সৃষ্টি করে।

    এরপর থেকে বিভিন্ন সংগঠন ভারতীয় হাইকমিশনের সামনের এই সড়কটির নাম ফেলানীর নামে করার দাবি জানিয়ে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন (পিএসি) প্রতীকীভাবে সড়কটির নাম ‘শহীদ ফেলানী সড়ক’ ঘোষণা করে অনানুষ্ঠানিক সাইনবোর্ডও স্থাপন করেছিল।

    অবশেষে অন্তর্বর্তী সরকার সড়কটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করল- ‘ফেলানী অ্যাভিনিউ’। সূত্র: ইউএনবি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ
    Next Article ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট: সিইসির তফসিল ঘোষণা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬