Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    আগস্ট ৮, ২০২৬

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    আগস্ট ৮, ২০২৬

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    আগস্ট ৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু: ট্রাম্পের ঘোষণা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু: ট্রাম্পের ঘোষণা

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ধনী বিদেশিদের দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাস ও নাগরিকত্বের পথ করে দিতে নতুন এক ‘গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

    ট্রাম্প জানান, এই বিশেষ কার্ডের মাধ্যমে “যাচাই-বাছাই করা যোগ্য ব্যক্তিরা নাগরিকত্বের সরাসরি সুযোগ” পাবেন। এর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিশ্বব্যাপী মেধাবীদের ধরে রাখতে পারবে। খবর—বিবিসি।

    অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ‘ট্রাম্প গোল্ড কার্ড’ পেতে হলে একজন আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের জন্য উপকারী ব্যক্তি হিসেবে পরিচয় দিতে একটি ১ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিতে হবে। পাশাপাশি ১৫ হাজার ডলার (অফেরতযোগ্য) প্রসেসিং ফি দিতে হবে।

    ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি তাদের কর্মীদের স্পন্সর করতে চায়, তাহলে প্রতি কর্মীর জন্য ২ মিলিয়ন ডলার অনুদান দিতে হবে।

    ট্রাম্প বলেন, এই কার্ডটি মূলত উচ্চ-স্তরের পেশাজীবী, প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য। তাঁর দাবি, যারা এত অর্থ দিতে সক্ষম, তারা যুক্তরাষ্ট্রে “কর্মসংস্থান সৃষ্টি করবে” এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে।

    তিনি আরও জানান, ৫ মিলিয়ন ডলার অনুদানে শিগগিরই ‘প্লাটিনাম কার্ড’ আনা হবে, যেখানে বিশেষ কর সুবিধা থাকবে।

    এই কর্মসূচি ঘোষণার পরই ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেন—নীতিটি ধনী ব্যক্তিদের অন্যায়ভাবে সুযোগ দেবে। ট্রাম্প প্রশাসন যেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, সেখানে শুধুমাত্র অর্থের জোরে নাগরিকত্বের সুযোগ ‘অনৈতিক ও বৈষম্যমূলক’-বলে মনে করছেন তারা।

    নতুন ‘গোল্ড কার্ড’ মূলত বিদ্যমান ইবি-৫ বিনিয়োগভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচির বিকল্প, তবে ট্রাম্পের দাবি—এটি গ্রিন কার্ডের চেয়ে বেশি সুবিধাজনক ও দ্রুত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবীকন ফার্মার কর্ণধার মো. এবাদুল করিম আর নেই
    Next Article হাতে লাল টুকটুকে আপেল, ব্লাউজের সঙ্গে জিন্সে লাস্যময়ী জয়া!

    Related Posts

    যুক্তরাষ্ট্র শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি

    আগস্ট ৮, ২০২৬

    ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা

    আগস্ট ৮, ২০২৬

    পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হাসিনার আমলে ‘অমানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

    পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল

    প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

    ডিএসইতে উৎপাদন বন্ধ কোম্পানি বেড়ে ৩৫

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬