Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি , শীতের তীব্রতা বাড়ছে
    সারাদেশ

    পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি , শীতের তীব্রতা বাড়ছে

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে চলেছে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের ফলে শীতের অনুভূতি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে।

    সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও সোমবার ঘন কুয়াশা ছিল না, তবে ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে খুব একটা উষ্ণতা অনুভূত হয়নি।

    এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন তাপমাত্রা পার্থক্যের কারণে শীত আরও প্রকট আকার ধারণ করছে।

    শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। অনেকেই ঠান্ডা থেকে রক্ষা পেতে বাড়িঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন।

    তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম জানান, ‘আজ ঘন কুয়াশা ছিল না। সকালেই রোদ উঠেছিল, কিন্তু শীত কমেনি; বরং আরও বেশি ঠান্ডা লাগছিল।’

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই রয়েছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি দেখা দেওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআদ্রিতোর দারুণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারাল বাংলাদেশ
    Next Article অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের শীর্ষ ১৭ নেতা

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫