Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী না সরালে ব্যবস্থা: ইসি
    Uncategorized

    তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী না সরালে ব্যবস্থা: ইসি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের আগাম নির্বাচনি পোস্টার, ব্যানার ও প্রচারসামগ্রী সরাতে হবে। নির্ধারিত সময়ে সরানো না হলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

    রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে মোট ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি মাঠে কাজ করবে। কমিটিগুলো শুধু তদন্তই নয়, প্রয়োজনে বিচারও করতে পারবে। পাশাপাশি দায়িত্ব পালন করবে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রতিটি উপজেলা বা থানায় আচরণবিধি তদারকিতে দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং পরের দিন—শেষ পাঁচ দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

    ইসি বলছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার–ব্যানারসহ সব প্রচারসামগ্রী সরাতে হবে। নির্দেশনা অমান্য করলে আচরণবিধির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে নির্বাচন কমিশন শিগগিরই একটি পরিপত্র জারি করবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা করবে।

    নির্বাচনি এলাকায় অনুদান-ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও বয়স্ক ভাতাসহ সোশ্যাল সেফটি নেট কর্মসূচির ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলেও জানান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
    Next Article নতুন আইপিও নীতিমালা: বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ডাকলো বিএসইসি

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২১১৪ মামলা

    জুন ১৭, ২০২৬

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬