Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল
    রাজনীতি

    ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে দেশে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তার দাবি, একটি গোষ্ঠী ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে।

    বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্ম মানি, ধর্ম পালন করি। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের রাষ্ট্র-১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ। তিনি আরও বলেন, সব অপপ্রয়াসকে পরাজিত করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই।

    রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    মির্জা ফখরুল জানান, তারেক রহমান নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ পরিকল্পনা প্রমাণ করে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি।

    বর্তমানে বিএনপিকে ‘নেগেটিভ রাজনৈতিক দল’ হিসেবে উপস্থাপনের প্রবণতা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধারণা ভাঙতে হবে। বিএনপি সবসময়ই পথ খুলে দিয়েছে।’

    ছাত্রদলকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি এখনও তৃণমূলে সেভাবে পৌঁছায়নি। তিনি বলেন, ‘গ্রামে গেলে তার প্রতিফলন দেখি না। শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাদের উপস্থিতিও বাড়াতে হবে।’

    মির্জা ফখরুল অভিযোগ করেন, ছাত্রদলের সক্রিয়তার ঘাটতির কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপি ভালো করতে পারেনি।
    তিনি বলেন, ‘এ ক্ষেত্রগুলোতে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।’

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি তৃণমূলে পৌঁছে দেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleখাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান
    Next Article অবশেষে সয়াবিন তেলের দাম বাড়লো ৬ টাকা

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫