Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এনসিপিসহ তিন দলের জোটের আত্মপ্রকাশ
    রাজধানী

    এনসিপিসহ তিন দলের জোটের আত্মপ্রকাশ

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে এ জোট ঘোষণা করা হয়।

    জোটের মুখপাত্র করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নিয়েছি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। তাই আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা নতুন করে ঐক্যবদ্ধ পথচলা শুরু করেছি।’

    তিনি আরও বলেন, এটি নির্বাচনী জোট নয়; বরং রাজনৈতিক জোট। ‘আমরা সামনের নির্বাচনে একসঙ্গে কাজ করব। পুরোনো দলগুলোর সঙ্গে সংস্কারের চেষ্টা করেছিলাম-সেটি আমাদের ভুল ছিল। আরও কয়েকটি বড় রাজনৈতিক জোটের সঙ্গেও আলোচনা চলছে, তারা যুক্ত হতে পারে।’

    স্বাগত বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে আমরা অনেকে আহ্বান জানিয়েছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার থেকে আমরা তিনটি দল হাত ধরে এগিয়ে এসেছি। আমাদের ভুলত্রুটি ছিল-তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমরা নতুনভাবে শুরু করতে চাই।’

    রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা আজ এক হয়েছি। নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তিন দল মিলে এ যাত্রা শুরু করেছি। শুধু আমরা নই—যারা সংস্কারের পক্ষে, তারাও এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।’

    অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা
    Next Article খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫