Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই’
    জাতীয়

    ‘বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না,রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই’

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোন ভুল সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা ১০০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে চাই। এই লক্ষ্য পূরণে শিল্প,একাডেমিয়া,নীতি সহায়তার সমন্বয় হতে হবে।’

    আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড এপারেল সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,’ বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি; কাঁচামালের দাম উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা করতে হয়। এজন্য দক্ষতা জরুরী। দক্ষতা উন্নয়নে ভুল হলে শিল্প পিছিয়ে পড়বে।”

    টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার ব্যবধান রয়েছে উল্লেখ করে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘ টেক্সটাইল শিক্ষা পুরোপুরি ফাংশনালধর্মী। কিন্তু একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না হলে কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ—তা দক্ষতার দিক থেকে আরো রিফাইন করতে হবে। দক্ষতা তৈরি করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারব।”

    বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন,’ সেমিনারে অংশগ্রহণকারীর উন্মুক্ত আলোচনায় যেসব সমস্যার দিক উপস্থাপন হলো তা পূরণে আমরা আরও বেশি উদ্যোগী হবো। বস্ত্রখাতে দক্ষ ও যুগোপযোগী শ্রমশক্তি তৈরিতে সরকার পদক্ষেপ নিয়ে কাজ করছে।’

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিএমএ’র প্রেসিডেন্ট শওকত আজীজ রাসেল,খাতসংশ্লিষ্ট বিভিন্ন শিল্পোদ্যোক্তাগণ, সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীগণ,মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী,জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন ও মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ, কলগার্লসহ আটক ৩
    Next Article এসএসএফ নিরাপত্তা পাবেন শুধু খালেদা জিয়া : রিজওয়ানা হাসান

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬