Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস
    রাজনীতি

    রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৩, ২০২৫1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একাত্তরের রাজাকার–আলবদরদের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগকে আক্রমণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল।

    বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, কারও কারও বক্তব্য এমন পর্যায়ে গেছে যে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদরদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?

    আওয়ামী লীগকে ‘অসভ্য’ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল।

    তিনি আরও বলেন, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। এদের শুধু মুসলমানের লেবাস আছে।

    মির্জা আব্বাস দেশবাসীকে এ ধরনের দলের ‘কার্যক্রম থেকে সতর্ক’ থাকার আহ্বান জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা
    Next Article ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ , সশরীরে হাজির হতে নির্দেশ সেনা কর্মকর্তাদের

    Related Posts

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬

    ২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

    এপ্রিল ৩০, ২০২৬

    বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দাবি জামায়াতের

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫