Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান,গণসংবর্ধনায় ঢল নামার অপেক্ষা
    মাল্টিমিডিয়া

    ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান,গণসংবর্ধনায় ঢল নামার অপেক্ষা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

    বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। এরপর তিনি রাজধানীর কুড়িলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। এ উপলক্ষে ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

    দলটির নেতাদের দাবি, সংবর্ধনায় অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। গত মঙ্গলবার মঞ্চ পরিদর্শন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অর্ধকোটি মানুষের উপস্থিতির আশা করছি।’ ইতোমধ্যে সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।

    ২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর এবার দেশে ফিরছেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা জারনাজ রহমানসহ মোট পাঁচজন।

    তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেবিচক জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্যদের বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

    এদিকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের চলাচলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতায়াতের সময় পুলিশি পাহারার পাশাপাশি তাঁর বাসভবন ও কার্যালয়েও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। বিএনপির পক্ষ থেকে তাঁর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।

    সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮
    Next Article সংসদ নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫