দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৫১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে সিলেট বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন রয়েছে।

এদিকে, একই সময়ে দেশে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম নিয়ন্ত্রণে নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version