মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

পরে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version