Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে সম্মতি দিচ্ছেন ডোনাল ট্রাম্প
    অন্যান্য

    সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে সম্মতি দিচ্ছেন ডোনাল ট্রাম্প

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে উন্নতমানের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে তিনি প্রস্তুত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানান। এতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    এর ঠিক আগের দিনই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে আসেন। ট্রাম্প বলেন, আমরা এফ-৩৫ বিক্রি করব। তারা কিনতে আগ্রহী এবং তারা আমাদের গুরুত্বপূর্ণ মিত্র। এ সময় ওয়াশিংটন-রিয়াদ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

    যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সৌদি আরবের জন্য সম্ভাব্য কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে-বিশেষ করে এমন সময়ে যখন ওয়াশিংটন সৌদিকে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহ দিচ্ছে।

    যদিও রিয়াদ বারবার জানিয়েছে, কার্যকর একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিতেই তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অবস্থান বদলাবে না।

    অন্যদিকে সম্ভাব্য এ চুক্তি ইসরায়েলের ‘গুণগত সামরিক প্রাধান্য’ নিয়ে প্রশ্ন তুলেছে-যা মার্কিন আইনে সুরক্ষিত। ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার পক্ষ থেকেও সৌদির কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

    দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নীতি হলো-আঞ্চলিক সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা যেন এগিয়ে থাকে তা নিশ্চিত করা। সম্ভাব্য এই অস্ত্রচুক্তি সে নীতির ওপর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেখ হাসিনা প্রত্যর্পণ: কী বলছে আইন ও দ্বিপক্ষীয় চুক্তি
    Next Article সাইবার অপরাধ দমনে আসছে ডিএমপির ‘সাইবার সাপোর্ট সেন্টার’

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫