Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘সোলজার’-এর নতুন লুকে নেটপাড়া কাঁপালেন শাকিব খান
    বিনোদন

    ‘সোলজার’-এর নতুন লুকে নেটপাড়া কাঁপালেন শাকিব খান

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান আবারও নতুন লুকে হাজির হয়েছেন। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম নেটদুনিয়া। এবার সেই লুকেই জনসম্মুখে দেখা গেল এই জনপ্রিয় নায়ককে।

    শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া পেজে ‘সোলজার লুক’–এর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন শাকিব খান। কালো পোশাক ও কালো সানগ্লাসে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেন তিনি।

    এর আগে শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে অংশ নেন শাকিব। সেখানে তাকে দেখতে আশপাশের পুরো এলাকা জুড়ে ভিড় জমে যায়। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শক ও ভক্তরা।

    ইভেন্টে কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবের নতুন লুক নিয়ে জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, শুটিং শেষে মেকআপ যারা রিমুভ করে, আমি মাঝেমধ্যে বলি-আমার গোঁফটা খুলে দাও। অনেকে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে-আরে, এটাতো আসল!

    তবে গোঁফটি আসল না নকল-তা রহস্যই থেকে গেছে।

    সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার তারকা তানজিন তিশা। এছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন।

    সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে শাকিব খানকে। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতারেক রহমানের সঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ
    Next Article ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ ঘোষণা, একিউআই ২০৯

    Related Posts

    বিতর্কে ক্ষমা চেয়ে ৫০ কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

    এপ্রিল ২৮, ২০২৬

    বাবা আর্থিক কেলেঙ্কারিতে জেলে, নিজেকে জড়াতে চান না নায়িকা পূজা চেরি—————————–

    এপ্রিল ২৬, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, সূচকে বাংলাদেশের অবনতি

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫