সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শক্তির প্রদর্শনীতে ক্যারিবীয়রা ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.৪ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে, ফলে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয় তাদের।

ব্যাট হাতে ঝড় তোলেন শিমরন হেটমায়ার, যিনি ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন-ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অধিনায়ক রোভম্যান পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে দলকে বড় সংগ্রহে নিয়ে যান। শেষদিকে রোমারিও শেফার্ড ও শেরফেন রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ হয়।

বল হাতে গুডাকেশ মোটির চার উইকেট এবং আকিল হোসেনের তিন উইকেট জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে এবং জয়ের দৌড়ে থাকতে পারেনি। অধিনায়ক সিকান্দার রাজা ও ডিয়ন মায়ার্স কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি।

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সুপার এইট অভিযান শুরু করল দুর্দান্তভাবে, আর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের শুরু হলো পরাজয় দিয়ে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version