Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২১, ২০২৫2 Mins Read
    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব করেন। ছবি : পিআইডি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের সব জায়গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের কোথাও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই। দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

    উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।

    কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মূল, জুলাই হত্যাকাণ্ডের মামলা ও তদন্তের অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

    উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবাইকে সতর্ক থেকে এর পবিত্রতা রক্ষা করতে হবে।

    জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে এবং সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র:-বাসস

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleওয়ালটন পেল আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড
    Next Article আ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫