Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘অত্যন্ত বড় পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে অভিযোগমুক্ত ও আদর্শ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোনো কিছুই অর্জন করা যায় না। আমরা খুব খারাপ সময় পার করেছি। তবে আশার কথা—পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থান সংহত করতে পেরেছে।’

    সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রার্থীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তিনি গণ্ডগোলের চেষ্টা করতে পারেন। সেটা মাথায় রেখেই যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার মিটিং করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও যথেষ্ট সজাগ।’

    তিনি আরও বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে। এরপর আমরা আমাদের দায়িত্ব তাদের কাছে হস্তান্তর করতে পারব।’

    মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমীর খসরু
    Next Article আইজিপিকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

    Related Posts

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬

    আ.লীগের পরিকল্পনা নস্যাৎ করেছি: ডিএমপি কমিশনার

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬