Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সংসদ ভবনে সংঘর্ষ: জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ৪ মামলা, গ্রেপ্তার ১
    আইন ও বিচার

    সংসদ ভবনে সংঘর্ষ: জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ৪ মামলা, গ্রেপ্তার ১

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর শেরেবাংলা থানায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। একই ঘটনায় রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলাগুলোতে ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    ওসি ইমাউল হক জানান, মোট চারটি মামলা হয়েছে। একটি করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। অন্য তিনটি মামলা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।

    গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। তাদের দাবি ছিল-জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রদান।

    নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ তাদের স্থানত্যাগের অনুরোধ জানালেও তর্ক-বিতর্কের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গাড়ি ভাঙচুর, কন্ট্রোল রুমে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

    পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্য ও ৩০ জন জুলাই যোদ্ধা আহত হন।

    এদিকে, এই ঘটনাকে ‘পুলিশি হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনটি তিন দফা দাবি বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগোবে: অ্যাটর্নি জেনারেল
    Next Article অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের সন্তান অমানুষ হয়ে যাচ্ছে: শিক্ষক নুরুল হক

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫