Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা
    জাতীয়

    শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির বিরুদ্ধে আজ (সোমবার) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    চেকপোস্ট, তল্লাশি ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
    রোববার রাত থেকেই রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ঢুকতে না পারে, সেজন্য সব থানাকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রেলপথ ও নৌপথে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

    ট্রাইব্যুনাল এলাকায় ‘মাল্টি-লেয়ার’ নিরাপত্তা
    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে।

    ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দল নাশকতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের পর্যাপ্ত ফোর্স অবস্থান করছে।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সতর্ক করে বলেন,যারা ককটেল হামলা বা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনসম্মতভাবেই গুলির নির্দেশনা আছে।

    বিজিবি জানায়, ঢাকায় মোট ১৪ প্লাটুন সদস্য মোতায়েন আছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব বলেন, ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাইবার হুমকিও পর্যবেক্ষণে রয়েছে।

    শেখ হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে রায় দেখানো হবে। ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজেও লাইভ সম্প্রচার চলবে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
    Next Article কঙ্গোয় তামা-কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত কমপক্ষে ৩২ শ্রমিক

    Related Posts

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫