Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৫৮৬ মামলা, হত্যার অভিযোগই ৩২৪টি
    জাতীয়

    শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৫৮৬ মামলা, হত্যার অভিযোগই ৩২৪টি

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে আদালত ও থানায় এখন পর্যন্ত ৫৮৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে আরও ৪টি মামলা। বিভিন্ন অভিযোগে শেখ হাসিনাকে নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা, আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা রয়েছে ৬টি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে অর্ধশতাধিক অভিযোগ, যার মধ্যে বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ, সুখরঞ্জন বালি, মাইকেল চাকমাসহ বিভিন্ন পক্ষের অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই-বাছাই চলছে, সত্যতা মিললে নতুন মামলা হবে।

    শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের ১৩ আগস্ট, আবু সাঈদ হত্যার অভিযোগে। বর্তমানে ঢাকাসহ সারাদেশে মামলা দায়ের অব্যাহত রয়েছে।

    পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় সারাদেশে দায়ের হয়েছে ১ হাজার ৬১২টি মামলা— যার মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগে মামলা ১,০১৩টি। এসব মামলার উল্লেখযোগ্য অংশেই আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা।

    সম্প্রতি আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়।

    বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন-নিঃসন্দেহে স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার চলছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে প্রতিহত করবে।

    তবে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন-যদি কখনো রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে, তাহলে এই রায় টিকবে না। যেমন ক্ষমতা বদলে ড. মুহাম্মদ ইউনূসের সব মামলা বাতিল হয়েছিল।

    তিনি আরও বলেন, রায় কী হলো বা সাজা হলো কি না-এটা গুরুত্বপূর্ণ নয়; তিনি এই বিচারকে গুরুত্ব দিচ্ছেন না। সূত্র: সমকাল

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা
    Next Article অর্থ উপদেষ্টার নামে মিথ্যা তথ্য প্রচার-সতর্ক করল অর্থ মন্ত্রণালয়

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫