Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শুভ মহালয়া আজ, শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
    জাতীয়

    শুভ মহালয়া আজ, শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২১, ২০২৫1 Min Read
    শুভ মহালয়া আজ, শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে এদিনে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যালোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। মূলত এদিন থেকে শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা।

    দেশজুড়ে এখন চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের নিপুণ ছোঁয়ায় মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।

    সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে পুরোদমে। এখানকার প্রতিমা জেলার গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইলের মণ্ডপে। কারিগরদের অভিযোগ, উপকরণের দাম বেড়ে গেলেও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।

    সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন, এবার জেলায় ৫১১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা নিয়েছে পুলিশ। শরীয়তপুরে ১০১টি ও নেত্রকোণায় ৫২২টি মণ্ডপে পূজা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বগুড়াতেও প্রতিটি মণ্ডপে সিসিটিভি নজরদারিসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

    ভক্তরা বলছেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়; এটি এখন সবার, সার্বজনীন উৎসব।

    বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, ‘আসন্ন পূজা উৎসবমুখর এবং নিরাপত্তার সঙ্গে পালনের জন্য বগুড়ার পুলিশ ব্যবস্থাগ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।’

    ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসবেন হাতিতে চড়ে এবং কৈলাসে ফিরবেন পালকিতে। ভক্তদের বিশ্বাস, যুগে যুগে অশুভ শক্তির বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবেন দেবী দুর্গা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলঙ্কানদের হারিয়ে সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা টাইগারদের
    Next Article রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫