শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেল ও রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আজ এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের জন্য নতুন ভাড়া কাঠামো কার্যকর করতে কিছুটা সময় লাগবে। সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ চলছে।

মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বৃদ্ধির কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঈদযাত্রা নিরাপদ ও স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version