Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শাপলা চত্বরে গণহত্যা হয়নি, হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
    আইন ও বিচার

    শাপলা চত্বরে গণহত্যা হয়নি, হয়ে থাকলেও শেখ হাসিনা জানতেন না: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হেফাজতে ইসলামের ২০১৩ সালের শাপলা চত্বর সমাবেশ ঘিরে কোনো গণহত্যা হয়নি
    বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত (স্টেট
    ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন। তাঁর মতে, গণহত্যা হয়ে থাকলেও তৎকালীন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানতেন না।

    সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও
    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক
    উপস্থাপনকালে এসব মন্তব্য করেন তিনি।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম
    মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক
    উপস্থাপন হয়।

    যুক্তিতর্কে আইনজীবী আমির হোসেন বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে
    হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপক তাণ্ডব চালায়। সরকারি সম্পদ ও
    যানবাহন পুড়িয়ে দেয়, এমনকি গাছ কেটে রাস্তায় ফেলে রাখে। সরকার রাষ্ট্রের
    জানমাল রক্ষায় বৈধ উপায়ে তাদের ছত্রভঙ্গ করে। এটি কোনো গণহত্যা নয়।

    তিনি বলেন, যদি সরকার সাউন্ড গ্রেনেড বা অন্যান্য উপায়ে তাদের প্রতিহত
    করে, সেটাকে গণহত্যা বলা যাবে না। গণহত্যা মানে হাজার হাজার মানুষ নিহত
    হওয়া, কোনো সম্প্রদায়কে নিঃশেষ করা। এখানে তা হয়নি।

    ট্রাইব্যুনাল জানতে চান, ওই ঘটনায় কেউ নিহত হয়েছিলেন কি না। জবাবে
    রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, দু–চারজন মারা যেতেও পারে, তবে ঢালাওভাবে
    বলা হয় গণহত্যা। কিন্তু কোথায় সেই প্রমাণ? ৩০ জন মারা গেলে অন্তত ৩০টি
    জিডি থাকার কথা, অথচ এমন কোনো অভিযোগ নেই।

    এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিভিন্ন প্রতিবেদনে ৩০ জনের বেশি নিহত হওয়ার
    কথা উল্লেখ রয়েছে। তখন আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, কোথায় মারা গেছে?
    কেউ কি এসে বলেছে, আমার সন্তান মারা গেছে?’

    ট্রাইব্যুনাল মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন ও আন্তর্জাতিক
    গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য তুলে ধরে জানায়, ওই ঘটনায় অন্তত ৬১ জন
    নিহত হয়েছিলেন। তবে আমির হোসেন বলেন, প্রতিবেদনগুলো পর্যালোচনার বিষয়,
    এগুলোকে বাইবেলের বাণীর মতো ধরে নেওয়া যায় না।

    তিনি আরও বলেন, শাপলা চত্বরে বেশিরভাগই ছিল এতিম শিশু। যারা তাদের মাঠে
    এনেছিল, তারাই বড় অপরাধ করেছে। ছোট ছোট বাচ্চাদের আন্দোলনে নামানোই
    অনৈতিক।

    এ সময় ট্রাইব্যুনাল প্রশ্ন তোলে, তাহলে বাচ্চাদের মেরে ফেলতে হবে?-জবাবে
    আইনজীবী বলেন, আমি তো বলিনি মারতে হবে।

    তবে আদালত থেকে জানানো হয়, শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনায় মামলা হয়েছে এবং
    বিভিন্ন সংগঠন মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণের ষষ্ঠ কিস্তি দেবে না আইএমএফ
    Next Article ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাড়ছে

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫