অভিনেতা শাকিব খান-এর সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই আসে না।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন বুবলী। সেখানে সঞ্চালক জানতে চান, তিনি কবে আবার বিয়ে করছেন।

জবাবে বুবলী বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।’
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা হয়। এখানে “অতীত” বলে কোনো অপশন থাকে না।’

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়।

বুবলী আরও বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।’

পডকাস্টে তিনি শুধু সংসারজীবন নয়, নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version