রোজার পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ।

রোববার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের চলমান উপনির্বাচন কার্যক্রম তুলে ধরে মাসউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না-সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে কোথাও কোনো ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান নির্বাচন কমিশনার।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version