Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে: ডিএসই চেয়ারম্যান
    বিজনেস

    রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে: ডিএসই চেয়ারম্যান

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়ম (রুলস) প্রণয়ন হওয়ার অপেক্ষায় না থেকে আগেভাগেই বাস্তবসম্মত সমাধান বের করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তাঁর মতে, বিভিন্ন কাঠামোগত জটিলতার কারণে অনেক ভালো কোম্পানি এখনো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী নয়।

    বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ বিষয়ক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

    বৈঠকে বিএমবিএ, বিএপিএলসি, বিজিএমইএ, ডিসিসিআই, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশ নেন।

    ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে অনেক সমস্যা রয়ে গেছে—যেগুলো সমাধান না করলে ভালো কোম্পানিগুলো বাজারে আসবে না। দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় রুলস দিয়ে সমাধান আসে না। তাই রুলস চূড়ান্ত হওয়ার আগেই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।

    তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারের পরিধি বাড়াতে হলে মানসম্মত ও নতুন নতুন আইপিও আনা জরুরি। বর্তমানে বাজারে ভালো কোম্পানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, যা দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

    মমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। রুলস এমন হতে হবে, যা কোম্পানিগুলোকে বাজারে আসতে উৎসাহ দেবে, নিরুৎসাহিত করবে না।

    বৈঠকে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারকে গতিশীল করতে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি, আম-জনগন পার্টির নিবন্ধন স্থগিত
    Next Article বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই , এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫