Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাষ্ট্রের টাকার ক্ষতিসাধন অভিযোগ, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
    জাতীয়

    রাষ্ট্রের টাকার ক্ষতিসাধন অভিযোগ, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

    দুদক জানায়, অভিযোগের বস্তুনিষ্ঠতা যাচাই করেই অনুসন্ধান শুরু করা হয়েছে। আক্তার হোসেন বলেন, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। অভিযোগের ভিত্তিই আমাদের প্রধান বিবেচনা।

    অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত সাবেক রাষ্ট্রপতির তিনতলা ডুপ্লেক্স বাড়ির পাশের রাস্তা ও খালসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় সাজসজ্জা, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ ও আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণে বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ করা হয়েছে। এসব অবকাঠামো ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে ব্যবহার হওয়ায় রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

    দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ সপরিবারে ওই বাসভবনে ওঠেন। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছে দুদক।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকীভূত পাঁচ ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীরা পাচ্ছেন টাকা, চলতি সপ্তাহেই ফেরত প্রক্রিয়া
    Next Article সিনিয়র সাংবাদিক ও জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ গ্রেপ্তার

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫