Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা: বিশ্ববাজারে তেলের দাম বাড়লো ৫ শতাংশ
    আন্তর্জাতিক

    রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা: বিশ্ববাজারে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে ৫ শতাংশ। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েল-এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন। এর পরপরই বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়।

    ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৭৫ ডলারে, অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম বেড়ে হয়েছে ৬১ দশমিক ৫৩ ডলার।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার শান্তি আলোচনা কোথাও এগোচ্ছে না, তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলেই তেলের বাজারে হঠাৎ দাম বৃদ্ধি হয়েছে।

    অন্যদিকে, এই নিষেধাজ্ঞার জেরে রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে।

    রিলায়েন্সের এক মুখপাত্র বলেন, রাশিয়া থেকে তেল আমদানির পুনর্বিন্যাস চলছে এবং এটি ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে।

    রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ভারত রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে ওঠে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি গড়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।

    তবে এই রুশ তেল ইস্যুই এখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বাণিজ্য আলোচনায় বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই এই তেল আমদানির প্রতিক্রিয়ায় আরোপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচাকরি ছাড়ার প্রবণতা রোধে বাংলাদেশ ব্যাংকের ইনক্রিমেন্ট নীতিতে বড় পরিবর্তন
    Next Article পলাতক আসামিরা আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: আইন অনুমোদন

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫