Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    আগস্ট ৬, ২০২৬

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    আগস্ট ৬, ২০২৬

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির
    রাজনীতি

    জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, ‘যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা কীভাবে জাতীয় নির্বাচনে জনগণের মতকে সম্মান জানাবে? জনগণের ভাষা বুঝুন, তাদের ভাষা না বুঝলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন।’

    জামায়াত নেতা ঘোষণা দেন, ‘জুলাই সনদে জনগণের দাবি প্রতিফলিত হয়েছে। যতক্ষণ জনগণের দাবি পূরণ না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।’

    সমাবেশে অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। দুপুরের পর গুলিস্তান থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

    সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে উভয় পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসলামাবাদের আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১২
    Next Article ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার কোনো কারণ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    আগস্ট ৬, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, প্রকাশিত নতুন আইনের খসড়া

    বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে

    রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন

    শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬