Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যোগ্য শিক্ষক-প্রতিষ্ঠানকে এমপিও থেকে বাদ দিতো আ’লীগ সরকার: শিক্ষা উপদেষ্টা
    জাতীয়

    যোগ্য শিক্ষক-প্রতিষ্ঠানকে এমপিও থেকে বাদ দিতো আ’লীগ সরকার: শিক্ষা উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে নানা অনিয়ম-দুর্নীতির তথ্য জানার পরও তা দমন না করে বরং উৎসাহ দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.সি আর আবরার।

    তিনি বলেন, ‘বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে যে অসঙ্গতি ও দুর্নীতি হয়েছে, তা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে অনিয়ম, মানহীন শিক্ষায় জিপিএ-৫ এর বাহুল্য এবং অবকাঠামোগত অনিয়ম ছিল রন্ধ্রে রন্ধ্রে।’

    আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে যোগ্য শিক্ষক ও প্রতিষ্ঠানের বদলে অনেকে অযোগ্যদের অগ্রাধিকার দিয়েছেন—এমন অসংখ্য অনিয়ম সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার সেসব দমনের পরিবর্তে উৎসাহ দিয়েছে।’

    ড. আবরার জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে এ কাজ চলছে। আপনারা তথ্য-উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন,-বলেন তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজান ভাইজ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা। সম্মানিত অতিথি ছিলেন আইসিইএসসিওর মহাপরিচালক ড. সেলিম এম আল মালিক।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতা বিরোধী অপরাধে হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে অভিযোগ
    Next Article গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫