বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে এবং শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা বাদ দিয়ে সময়োপযোগী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সঠিক শিক্ষা নিশ্চিত করতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দফতরকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই দুই প্রতিনিধি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version