Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যেসব সুবিধা পান রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’
    জাতীয়

    যেসব সুবিধা পান রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রশ্ন উঠছে—কারা ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বিবেচিত হন এবং তারা কী ধরনের সুবিধা পেয়ে থাকেন?

    রাষ্ট্রের উচ্চপদে অধিষ্ঠিত, নীতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের বিশেষ মর্যাদা দিয়ে সরকার ভিভিআইপি হিসেবে ঘোষণা করে। এই তালিকায় সাধারণত অন্তর্ভুক্ত থাকে-

    রাষ্ট্রপতি
    প্রধানমন্ত্রী অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
    সমমর্যাদার অন্যান্য ব্যক্তিত্ব

    এ ছাড়া সরকার চাইলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আরও ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে।

    বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২ ধারায় বলা হয়েছে—বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানসহ সরকার কর্তৃক ঘোষিত যেকোনো ব্যক্তি এই মর্যাদার অন্তর্ভুক্ত হতে পারেন।

    কীভাবে ঘোষণা করা হয়?
    প্রধানমন্ত্রীর কার্যালয়—বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়—সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানায় কারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। তবে পদাধিকারবলে যাঁরা এ মর্যাদা ভোগ করেন, তাঁদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপনের প্রয়োজন পড়ে না।

    অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কী সুবিধা পান?

    বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানের দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর। এসএসএফের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে-

    অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদান
    তাঁদের নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান–প্রদান, সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ।

    এ ছাড়া এসএসএফ আইনের আওতায়-অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কারও আচরণ সন্দেহজনক মনে হলে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা রয়েছে।পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে গুলিও চালাতে পারে-এ ক্ষমতা সারা দেশেই প্রযোজ্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিগগির দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন
    Next Article গুজবে কান না দিতে অনুরোধ: খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫