যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার পিছিয়ে তৃতীয় অবস্থানে নেমে গেছে। এই পরিবর্তনের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ এবং শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানিতে এই নতুন চিত্র দেখা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, দুই মাসে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেশি।

অন্যদিকে বাংলাদেশ এ সময়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যদিও গত বছরের তুলনায় এটি ৮ দশমিক ৫৩ শতাংশ কম। তবুও চীনকে ছাড়িয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।

চীনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫৭ দশমিক ৬৫ শতাংশ কম। এই বড় পতনের কারণে দেশটি তৃতীয় অবস্থানে নেমে গেছে।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া এবং ভারত।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাণিজ্য নীতি পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতির কারণে তৈরি পোশাক রপ্তানির এই নতুন সমীকরণ তৈরি হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version