Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্টের অভিবাসন-নীতি কঠোরতর : ১৯ দেশের আবেদন স্থগিত
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্টের অভিবাসন-নীতি কঠোরতর : ১৯ দেশের আবেদন স্থগিত

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণ দেখিয়ে ১৯টি অ-ইউরোপীয় দেশের অভিবাসন আবেদন-গ্রিন কার্ড ও নাগরিকত্বসহ—সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত ঘোষণায় জানানো হয়, জুন মাসে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর আবেদনই মূলত স্থগিতের আওতায় আসছে। খবর দ্য গার্ডিয়ান।

    যে ১৯টি দেশের আবেদন স্থগিত

    তালিকায় রয়েছে-আফগানিস্তান, সোমালিয়া, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। এগুলোর মধ্যে কয়েকটি দেশ পূর্ব থেকেই ভ্রমণ বিধিনিষেধের আওতায় ছিল।

    সরকারি স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আফগানিস্তানের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এতে একজন গার্ড সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এই ঘটনাকে নিরাপত্তাজনিত উদ্বেগের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

    ট্রাম্পের কঠোর অবস্থান
    সম্প্রতি ট্রাম্প সোমালিয়া থেকে আসা অভিবাসীদের ‘আবর্জনা’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা তাদের চাই না।’ ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তিনি অভিবাসন নীতিকে কঠোর করার ঘোষণা দেন এবং অবৈধের পাশাপাশি বৈধ অভিবাসন পুনর্গঠনের দিকেও জোর দিচ্ছেন।

    নতুন নীতিমালা অনুযায়ী-উল্লিখিত দেশগুলোর বিচারাধীন সব আবেদন স্থগিত থাকবে। আবেদনকারীদের বিস্তারিত পুনঃপর্যালোচনা করা হবে। প্রয়োজনে সাক্ষাৎকার পুনরায় নেওয়া হবে। নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।

    আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা শরবরী দালাল-ধেইনি জানান, তাদের সংস্থা ইতোমধ্যে নাগরিকত্বের শপথ অনুষ্ঠান বাতিল, সাক্ষাৎকার স্থগিত এবং নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর আবেদনকারীদের স্ট্যাটাস সমন্বয় বাতিলের খবর পেয়েছে।

    ট্রাম্প প্রশাসন বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষা ও আগের সরকারের নীতি ব্যর্থতার সংশোধন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এটি বৈধ অভিবাসন প্রক্রিয়া আরও কঠিন করে তুলতে পারে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় নির্বাচন-গনভোট ফেব্রুয়ারির ৮-১২ তারিখে , ১১ ডিসেম্বর তফসিল ঘোষনার সম্ভাবনা
    Next Article কড়া নিরাপওায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬