Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি নবায়ন করল আরএকে সিরামিকস
    বিজনেস

    মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি নবায়ন করল আরএকে সিরামিকস

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরামিক ও গ্রেস পোর্শেলিন ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, কাউন্টারটপ ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সাল থেকে মেহেদী হাসান মিরাজ আরএকে সিরামিকসের সঙ্গে যুক্ত আছেন। এ সময়ে তিনি ব্র্যান্ডটির পারফরম্যান্স, ধারাবাহিকতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে তার ধারাবাহিক সাফল্য ও দায়িত্বশীল নেতৃত্ব আরএকে সিরামিকসের টেকসই, উদ্ভাবনী ও নান্দনিক জীবনধারাভিত্তিক সমাধান প্রদানের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

    চুক্তি নবায়ন উপলক্ষে সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরএকে সিরামিকস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে আরএকে সিরামিকস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার দে বলেন, মেহেদী হাসান মিরাজ তাদের ব্র্যান্ডের সহনশীলতা, সততা ও ধারাবাহিক উৎকর্ষের মূল্যবোধের প্রতিফলন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্সের মতোই আরএকে সিরামিকস গুণগত মান, উদ্ভাবন ও নকশায় নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। এই অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে পেরে তারা আনন্দিত।

    চুক্তি নবায়ন প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, আরএকে সিরামিকস মানে গুণগত মান, উদ্ভাবন ও আস্থা, যা তার ব্যক্তিগত ও পেশাগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে পেরে তিনি গর্বিত বলেও জানান।

    প্রতিষ্ঠানটি জানায়, এই নবায়িত অংশীদারিত্বের মাধ্যমে দেশজুড়ে ব্র্যান্ড উপস্থিতি আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য।

    ২০২৬ সালকে সামনে রেখে আরএকে সিরামিকস বাংলাদেশ আধুনিক জীবনধারা উপযোগী নতুন ও উদ্ভাবনী পণ্য উন্মোচন, শোরুম অভিজ্ঞতা উন্নয়ন, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং সমন্বিত ব্র্যান্ড যোগাযোগ কার্যক্রম জোরদার করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের নির্মাণ ও লাইফস্টাইল খাতে মান, নান্দনিকতা ও বিশ্বাসযোগ্যতার নতুন মাত্রা যোগ করতে চায় প্রতিষ্ঠানটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
    Next Article মহান বিজয় দিবস আজ, শ্রদ্ধা ও গৌরবে জাতির ঐতিহাসিক অর্জনের দিন

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫