Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সিএসই পরিদর্শন, কমোডিটি মার্কেট উন্নয়নে সহযোগিতার আশ্বাস
    বিজনেস

    মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সিএসই পরিদর্শন, কমোডিটি মার্কেট উন্নয়নে সহযোগিতার আশ্বাস

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ সফরে তাকে স্বাগত জানান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।

    সাক্ষাতে সিএসইর বর্তমান কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন এম সাইফুর রহমান মজুমদার। বিশেষ করে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

    তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। ভবিষ্যতে সিএসইর কমোডিটি প্ল্যাটফর্মে ক্রুড পাম অয়েল ফিউচারস চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

    রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট—বিশেষ করে কমোডিটি মার্কেটের উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। দক্ষতা উন্নয়ন, তথ্য বিনিময়, ব্যবসায়িক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হকসহ সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাবেক মন্ত্রী মহীউদ্দীন খান ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
    Next Article ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে মামলা

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫