Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মনোনয়ন যাকে-ই দেওয়া হোক, তার পক্ষেই কাজ করতে হবে: তারেক
    রাজনীতি

    মনোনয়ন যাকে-ই দেওয়া হোক, তার পক্ষেই কাজ করতে হবে: তারেক

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৮, ২০২৫2 Mins Read
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোনো বিভাজনে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন একজনকেই দেওয়া হবে। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

    সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে অংশ নেওয়া নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

    তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এটাকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ রাখা সকলের দায়িত্ব। খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন, আমরা কেন সামান্য ত্যাগ করব না? এ সময় উপস্থিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

    বৈঠকে জানানো হয়-আগামী সপ্তাহেই কমবেশি ২০০ আসনে একক প্রার্থীর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। মনোনীত প্রার্থীদের জন্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

    তারেক রহমান নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেন।

    সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিপুল সংখ্যক আসামির জামিন: ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
    Next Article প্রধান উপদেষ্টার কাছে ‘জুলাই জাতীয় সনদ‑২০২৫’ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫