Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্যাম্পেইনে অনিবন্ধিত ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায়
    বিজনেস

    ক্যাম্পেইনে অনিবন্ধিত ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায়

    By নিজস্ব প্রতিবেদকজানুয়ারি ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে গত ডিসেম্বর মাসে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

    শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ নিয়মিতভাবে বিশেষ জরিপ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে এই সাফল্য অর্জন করেছে।

    এনবিআর সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। ডিসেম্বর মাসের নিবিড় কার্যক্রমের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

    মো. আল আমিন শেখ বলেন, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হয়। একই সঙ্গে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ ভ্যাট নিবন্ধন ক্যাম্পেইন চালানো হয়। এ সময় দেশব্যাপী এক লাখের বেশি অনিবন্ধিত প্রতিষ্ঠান চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়।

    তিনি আরও বলেন, শুল্ক, ভ্যাট ও আয়করের মধ্যে ভ্যাট থেকেই সর্বোচ্চ রাজস্ব আদায় হয়। গত বছর মোট রাজস্ব আদায়ের প্রায় ৩৮ শতাংশ এসেছে ভ্যাট খাত থেকে। ভ্যাটের আওতা সম্প্রসারণ করা গেলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব।

    রাজস্ব আহরণ বাড়াতে সরকার ভ্যাট আইন সংশোধন করে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার বেশি হলেই ভ্যাট নিবন্ধনের বিধান চালু করেছে।

    এছাড়া এনবিআর অনলাইনে ভ্যাট নিবন্ধন, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসে ভ্যাট রিটার্ন দাখিল, সংগৃহীত ভ্যাট সরাসরি সরকারি কোষাগারে জমা এবং অতিরিক্ত পরিশোধিত ভ্যাট স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করেছে। এনবিআর জানায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে, যা ভ্যাট ব্যবস্থাপনাকে আরও ব্যবসাবান্ধব করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনই ভুলবে না: তারেক রহমান
    Next Article গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল: চূড়ান্ত প্রতিবেদনে কমিশন

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬