Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভেন্টিলেশন সাপোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
    জাতীয়

    ভেন্টিলেশন সাপোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১, ২০২৫1 Min Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফুসফুস ও হৃদযন্ত্রের জটিল সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপি প্রধানের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া কামনা করেন।

    এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

    গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

    চিকিৎসা সেবার তত্ত্বাবধানে আছেন এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। বোর্ডে যুক্ত আছেন দেশি বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও।

    লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন।

    পরিবার ও বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফটোগ্রাফির সীমা ভাঙতে ভিভো এক্স৩০০ প্রো , যা বলছে ভিভো
    Next Article ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে , শত শত মানুষ এখনো নিখোঁজ

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫