Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্যাংক খাতে নারী কর্মী কমছে, উচ্চপর্যায়ে অংশগ্রহণ এখনও সীমিত
    বিজনেস

    ব্যাংক খাতে নারী কর্মী কমছে, উচ্চপর্যায়ে অংশগ্রহণ এখনও সীমিত

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মীর সংখ্যা গত ছয় মাসে প্রায় দুই হাজার বা ৫ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে সরকারি, বেসরকারি ও বিদেশি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৭,৬৪৯। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তা কমে দাঁড়িয়েছে ৩৫,৭৮২-এ। দেশে মোট ৬১টি তফসিলি ব্যাংকের কর্মীর মধ্যে নারী কর্মী মাত্র ১৭ শতাংশ।

    প্রতিবেদনে বলা হয়েছে, নারীবান্ধব কর্মপরিবেশ যেমন শিশু দিবাযত্ন কেন্দ্র, যাতায়াত সুবিধা ও প্রশিক্ষণ কর্মসূচি আগের ছয় মাসের তুলনায় আরও অবনতি হয়েছে। বিশেষ করে অফিস সময়ের পর যাতায়াত সুবিধা কমে ৫২ শতাংশ থেকে ৩৭ শতাংশে নেমেছে।

    উচ্চপর্যায়ে নারী কর্মীর সংখ্যা খুবই সীমিত। বেসরকারি ব্যাংকে উচ্চপদে নারীর অংশগ্রহণ মাত্র ৭.৮৫ শতাংশ, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে ১৫.৩০ শতাংশ, বিদেশি ব্যাংকে প্রায় ১৪ শতাংশ। নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি বিদেশি ব্যাংকের বোর্ড ও নীতিনির্ধারণী পর্যায়ে (১৭.২৪ শতাংশ), আর সবচেয়ে কম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে (প্রায় ৪ শতাংশ)।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করলে নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব। তবে খেলাপি ঋণ ও অন্যান্য সংকটের কারণে অধিকাংশ ব্যাংক তা করতে পারছে না।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রারম্ভিক ও মধ্যবর্তী পর্যায়ে নারীর সংখ্যা বেশি হলেও পরিবারের দায়িত্ব ও মাতৃত্বকালীন ছুটি কাজে প্রভাব ফেলে। অনেক নারী মধ্যবর্তী পর্যায়ে চাকরি ছাড়ায়, ফলে নেতৃত্ব পর্যায়ে নারী কম দেখা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭
    Next Article কুমিল্লায় ধর্ম নিয়ে বিতর্ক: ৪ মাজারে হামলা, ভাঙচুর ও আগুন

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫