আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে মুসলমানরা তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করবেন।

যদি আগামীকাল চাঁদ দেখা না যায়, তবে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রমজান মাসের প্রথম রোজা হবে শুক্রবার থেকে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় রোজা শুরুর সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version